Event Registration

১৬ ডিসেম্বর, গৌরবময় মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক
অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দীর্ঘ নয়
মাসের মুক্তিযুদ্ধ শেষে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) আত্মসমর্পণ করেছিল
পাক হানাদার বাহিনী।
দীর্ঘ সংগ্রামের পথ ধরে ১৯৭১ সালে উদিত হয়েছিল বাঙালির স্বাধীনতার সূর্য। ১৯৭১ থেকে ২০২৩। গৌরবময়
৫২ টি বছর। এ বছর বাংলাদেশের স্বাধীনতার ৫৩ বছর উদযাপন উপলক্ষ্যে Team Dhanmondi এর Virtual
আয়োজন “Victory Day Dhanmondi VR 16K 2023″।
বিজয়ের অনুভূতি সব সময়ই আনন্দের। তবে একইসঙ্গে দিনটি বেদনারও, বিশেষ করে যারা স্বজন হারিয়েছেন
তাদের জন্য। অগণিত মানুষের আত্মত্যাগের ফসল আমাদের স্বাধীনতা। যাদের আত্নত্যাগের বিনিময়ে আমরা
পেয়েছি একটি স্বাধীন দেশ আর লাল সবুজের পতাকা তাদের স্মরণের বহিঃপ্রকাশ আমাদের এই ক্ষুদ্র
আয়োজন।
দেশ বিদেশের সকল দেশপ্রেমী রানারগণকে গতবারের ন্যায় এই আসরেও অংশগ্রহণের মাধ্যমে উক্ত
ইভেন্টটিকে স্বার্থক করার আন্তরিক নিমন্ত্রণ রইল –
ধন্যবাদান্তে,
টিম ধানমন্ডি


“Victory Day Dhanmondi VR 16K 2023” সম্পর্কে বিস্তারিতঃ

এটি একটি ভার্চুয়াল ইভেন্ট।
ইভেন্ট শুরুঃ রাত ১২: ০১ঘটিকা, ১৪ ই ডিসেম্বর ২০২৩ খ্রি.
ইভেন্ট শেষঃ রাত ২৩:৫৯ ঘটিকা, ৩১শে ডিসেম্বর ২০২৩ খ্রি.
ক্যাটাগরী/দূরত্বঃ ৭ কি.মি. এবং ১৬ কি.মি. (একজন রানার উভয় ক্যাটাগরিতেই রেজিষ্ট্রেশন করতে পারবেন)
সময়সীমাঃ
৭ কি.মি. ৭০ মিনিট (একটি মাত্র ওয়ার্কআউট এর মাধ্যমে সাত কিঃমিঃ রান শেষ করতে হবে ।)
১৬ কি.মি. ২ ঘন্টা 30 মিনিট (সর্বোচ্চ দুইটি ওয়ার্কআউট এর মাধ্যমে ষোলো কিঃমিঃ রান শেষ করতে পারবেন ।
আপনি চাইলে একটি ওয়ার্কআউট এর মাধ্যমে ষোলো কিঃমিঃ রান শেষ করতে পারবেন, বা দুইটি ওয়ার্কআউট
যেমন 10 কিঃমিঃ ও 6 কিঃমিঃ করে মোট 16 কিঃমিঃ রান করে রান ডাটা সাবমিট করতে পারবেন ।)
রেজিস্ট্রেশন শুরু – ২৫ নভেম্বর ২০২৩ খ্রি: (রাত ৮:০০ টায়)
রেজিস্ট্রেশন শেষ – ১০ ডিসেম্বর ২০২৩ খ্রি:


অংশগ্রহন কারীদের জন্য যা থাকছেঃ
১) ই-সার্টিফিকেট
২) আকর্ষণীয় দেশি উডেন মেডেল
৩) রেস্ টি শার্ট
২) সেরা তিন জন বিজয়ীদের জন্য (পুরুষ এবং মহিলাদের পৃথকভাবে) টিম ধানমন্ডির পক্ষ থেকে আকর্ষণীয়
পুরস্কার ও উপহার সামগ্রী ।

নিয়মাবলিঃ
১. আগামী ১৪ -৩১ ডিসেম্বরের মধ্যে স্ট্রাভা বা স্বীকৃত যে কোনো অ্যাপ্সের মাধ্যমে রান ট্রাকিং করে রেকর্ড
করতে হবে। রেকর্ডকৃত ডাটা আগামী ১৬ই ডিসেম্বর ২০২৩ খ্রি: থেকে শুরু করে ১ লা জানুয়ারি ২০২৩ এর মধ্যে
আমাদের দেয়া নির্দিষ্ট ফর্মে লিংক সাবমিট করতে হবে। সকল প্রতিযোগীকে নির্ধারিত সময়ের মধ্যে
প্রয়োজনীয় ডাটা সাবমিট করতে হবে।
২. Strava বা অন্য কোন App এ ওয়ার্কআউট সেভ করতে হবে এবং পাবলিক রাখতে হবে।
৩. ৭ কিঃমিঃ ক্যাটাগরীর ক্ষেত্রে ওয়ার্ক আউট “Victory Day Dhanmondi VR 7K 2023” এভাবে Save করতে
হবে । এবং ১৬ কি.মি ক্যাটাগরীর ক্ষেত্রে ওয়ার্ক আউট “Victory Day Dhanmondi VR 16K 2023” এভাবে Save
করতে হবে, একাধিক ওয়ার্কআউট থাকলে “Victory Day Dhanmondi VR 16K-1” ও “Victory Day Dhanmondi
VR 16K-2” এভাবে Save করতে হবে ।
৪. সকল প্রতিযোগীর বয়স ১0 বছর কিংবা তার উর্দ্ধে হতে হবে।
৫. রানের ক্ষেত্রে কোনো প্রকার প্রতারণার আশ্রয় না নেওয়ার জন্য অনুরোধ করা হলো। No World Record
or Run Using Hyperloop is Acceptable.
৬. বিজয়ী নির্বাচনের ক্ষেত্রে রান ডাটায় Elapsed Time: HR, LOCATION, CADENCE, CALORIES ইত্যাদি
উপাত্ত বিদ্যমান থাকা সাপেক্ষে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চুড়ান্ত বলে বিবেচিত হবে ।
৭. ই-সার্টিফিকেট রেজিষ্ট্রেশন এর সময় প্রদত্ত ই-মেইলে পাঠিয়ে দেওয়া হবে অথবা গুগল ড্রাইভে সম্মিলিত
ভাবে আপলোড করা হবে ।
৮. রান ডাটা সাবমিট করার পর তা নিরীক্ষণ সাপেক্ষে দ্রুত রেস্ কিট অংশগ্রহণকারীর ঠিকানায় পাঠিয়ে দেয়া হবে।

রেজিস্ট্রেশন ফি:
১৬ কিমি:
>> ৬০০ টাকা মাত্র (মেডেল + টি-শার্ট + ই – সার্টিফিকেট)
>> ২৫০ টাকা মাত্র (মেডেল + সার্টিফিকেট)

৭ কি:মি:
>> ৬০০ টাকা মাত্র (মেডেল + টি-শার্ট + ই – সার্টিফিকেট)
>> ২৫০ টাকা মাত্র (মেডেল + সার্টিফিকেট)

ইভেন্ট সংক্রান্ত যেকোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারবেনঃ
মেইলঃ teamdhanmondi.bd@gmail.com
মোবাইল : 01719 258588 (Aman), 01722 433748 (Plabon) 01718 585544 (Rimon)
ফেইসবুক পেইজঃ https://www.facebook.com/teamdhanmondibd

ফেইসবুক গ্রূপ: https://www.facebook.com/groups/723257824862129/

Scroll to Top